‘সংবাদ প্রতিদিনে সংবাদের প্রকাশের পর মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের সংস্কারের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি সংবাদ প্রতিদিন সহ একাধিক আঞ্চলিক ও জাতীয় দৈনিক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের জরাজীর্ণ ভবন নিয়ে প্রকাশিত সংবাদটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে “হাসপাতালের রোগীর উপর খসে পড়লো পলেস্তরা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন জনমনে ব্যাপক আলোড়ন তোলে। সংবাদটি আলোচিত হয়ে ওঠে এবং তা ইতিবাচকভাবে গ্রহণ করে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উদ্যোগী হয়।
সংবাদের প্রেক্ষিতে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ জরাজীর্ণ ভবনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় এবং সংস্কার কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণ করে। এটি একদিকে যেমন স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে, তেমনি জনকল্যাণমূলক কাজে গণমাধ্যমের ইতিবাচক প্রভাবও তুলে ধরে।
বিষয়টি সংবাদ প্রতিদিন কে নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরানুর রহমান।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…