জম্মু-কাশ্মির রাজ্যের রাজধানী শ্রীনগরের অদূরে দাচিগামের পাহাড়ি অরণ্যে ‘অপারেশন মহাদেব’ শুরু করেছে ভারতের সেনা- আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু-কাশ্মির পুলিশ। অভিযানে ইতোমধ্যে ৩ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত তিনজনের নাম-পরিচয় প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মির কমান্ডের চিনার কোর। এরা হলেন সুলেমান, আবু হামজা এবং ইয়াসির। সেনা ও পুলিশসূত্রে জানা গেছে এই তিনজনই পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বা (লেট)-এর সদস্য ছিলেন। সুলেমান ছিলেন এদের মধ্যে বয়োজ্যেষ্ঠ এবং নেতৃস্থানীয়।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল, নিহত সুলেমান তার ‘মাস্টারমাইন্ড’ ছিলেন বলে দাবি করেছে কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম। তবে এ ব্যাপারে সেনা বা পুলিশসূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে ভারতের সেনাসূত্রে জানা গেছে নিহতরা কেউই জম্মু-কাশ্মিরের বাসিন্দা ছিলেন না। পাকিস্তান নিয়ন্ত্রিতক কাশ্মির থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন তারা।
কারণ, গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি সীমান্ত পেরিয়ে প্রায় ১৫০ জন জঙ্গি এ দেশে অনুপ্রবেশ করেছে। তারা ওই অঞ্চলেই আত্মগোপন করে রয়েছে। তাদের ধরতেই মূলত শুরু হয়েছে অভিযান বলে খবর।
ভারতীয় জম্মু-কাশ্মির কমান্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি গোয়েন্দাসূত্রে তারা খবর পেয়েছিলেন যে সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ১৫০ জন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী অনুপ্রবেশ করেছে। তারপর আজ সোমবার সকালে দাচিগাম জঙ্গলে গুলির শব্দ ও সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন তারা। তার পরেই সকাল ১১টা নাগাদ ওই এলাকায় ‘অপারেশন মহাদেব’ শুরু করেন সেনা-সিআরপিএফ-পুলিশ যৌথ বাহিনী।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দাচিগাম জঙ্গলে বর্তমানে চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। ওই জঙ্গল থেকে আরও সন্ত্রাসী ও গোলাবারুদ উদ্ধারের সম্ভাবনা আছে বলে ধারণা করছেন ভারতীয় সেনা কর্মকর্তারা।
হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…
বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…
কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…