এক্সপ্রেস গাংনী
মেহেরপুরের গাংনীতে ব্যবসায়ী সুমন আলীর বাড়ির সামনে থেকে হাতবোমা, কাফনের কাপড়, সাবান ও আগরবাতি উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কড়ইগাছি গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত এক মাসে গাংনী উপজেলার পৃথক তিনটি স্থানে হাতবোমা, কাফনের কাপড় ও চিরকুট পাওয়া গেলো। গাংনী উপজেলার এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, ওই বাড়ি মালিকের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাল কসটেপ মোড়ানো দুটি হাতবোমা, এক টুকরো কাফনের কাপড়, দুটি সাবান ও আগরবাতি উদ্ধার করা হয়। সুমনের বাড়ির রান্না ঘরের চুলার পাশে এগুলো রেখে যায় দুর্বৃত্তরা। পরে বোমা দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।
গৃহকর্তা সুমন জানান, সকালে আমার স্ত্রী রান্না করতে গিয়ে এগুলো দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। পরে এলাঙ্গী পুলিশ ক্যাম্পে খবর দিলে তারা এসে এগুলো উদ্ধার করেন। আমাকে ভয়ভীতি দেখানোর জন্য বা কাউকে ফাঁসানোর জন্য হয়ত দুর্বৃত্তরা এ কাজ করেছে।
তিনি আরও জানান, কয়েকদিন আগে গ্রামের মামা সম্পর্কের ইকবার আলী, মিয়াজান আলী আমাকে গ্রাম থেকে পাঁচ থেকে ছয় মাসের জন্য চলে যেতে বলেন। এর আগে ৬ আগস্ট কড়ইগাছি বাজারে আমার জুতা ও কাপড়ের দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়, এর আগে গত ৩০ আগস্ট রাত ১০টার দিকে গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামের ওষুধ ব্যবসায়ী জহুরুল ইসলাম মিঠুর বাড়ির প্রধান ফটকের সামনে থেকে একটি হাত বোমা, কাফনের কাপড় ও হত্যা সংবলিত হুমকির চিরকুট উদ্ধার করা হয়েছিল। তার তিনদিন আগে ২৭ আগস্ট মঙ্গলবার রাতে তার বাড়িতে বোমা হামলা করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় বর্তমানে ওষুধ ব্যবসায়ী মিঠু ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।
গত ১৩ সেপ্টেম্বর সকালে মেহেরপুরের গাংনী উপজেলার গোপালগর বাজারে রাইপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক রবিউল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে দুইটি হাতবোমা, চিরকুট ও একটু টুকরো কাফনের কাপড় উদ্ধার করে পুলিশ। এসব বোমা উদ্ধারের ঘটনায় এখনও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এদিকে বোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধারের ঘটনায় জনমতে আতঙ্ক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।
গাংনী থানার তদন্ত অফিসার মেজবাহ উদ্দীন বলেন, লাল কসটেপ মোড়ানো দুটি হাত বোমা, এক টুকরো কাফনের কাপড়, দুইটি সাবান, আগরবাতি উদ্ধার করা হয়েছে। কাউকে ফাঁসানোর জন্য হয়ত এগুলো রেখে গেছে। পুলিশ তদন্ত করছে, এ ঘটনায় মামলা হবে।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…