‘শক্তিশালী বাংলাদেশ গঠন করতে চাইলে নতুন সংবিধান বানাতে হবে’: নাসির উদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা যদি শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করতে চাই, তাহলে আমাদেরকে একটি নতুন সংবিধান বানাতে হবে।

রোববার (২৭ জুলাই) জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে নেত্রকোণায় পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমাদের মুক্তিযুদ্ধে যে তিনটি শব্দ ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার। এই তিনটি শব্দকে ৭২ সালে আওয়ামী লীগ এক দলীয়ভাবে বাদ দিয়ে তাদের পরিবার ভিত্তিক, তাদের দলীয় ভিত্তিক একটি সংবিধান বানিয়েছিল। এই সংবিধানে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে তারা গত ৫০ বছর ধরে বাংলাদেশের মুসলমানদের নিপীড়ন করেছে। আলেম সমাজকে জঙ্গি তকমা দিয়েছিল। আমাদের নারীদের ওপর অত্যাচার চালিয়েছে তারা। আমাদের পাহাড়ি ভাইদের ওপর অত্যাচার চালিয়েছে। বাঙালি জাতীয়তাবাদের মধ্য দিয়ে বাংলাদেশে তারা বিবাদের রাজনীতিতে ঠেলে দিয়েছিল।

‘আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি, শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করতে চাইলে নতুন সংবিধান বানাতে হবে। যে সংবিধানে সাম্যের কথা থাকবে, মানবিক মর্যাদার কথা থাকবে, ন্যায় বিচারের কথা থাকবে, আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ থাকবে। যে সংবিধানে আমাদের অধিকারের কথা থাকবে।’

তিনি আরও বলেন, আমরা জুলাই যোদ্ধাদের নিয়ে প্রত্যেকের দ্বারে দ্বারে যাচ্ছি। সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে। কারণ আমরা মনে করি, বাংলাদেশে যদি আমরা একটি নতুন সংবিধান গঠন করতে না পারি, তাহলে বাংলাদেশে খুনি হাসিনা এবং ফ্যাসিস্ট সরকার বারবার ফিরে আসবে।

এছাড়া পথসভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ এনসিপির জেলা পর্যায়ের নেতারা।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

10 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

12 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

12 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

12 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

15 hours ago