বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই সচেতনতার সঙ্গে এগোচ্ছে বিএনপি। এখন একটি সুযোগ তৈরি হয়েছে, জাতীয় ঐক্য গড়ে উঠেছে—এটিকে কাজে লাগাতে পারলে সফলতা আসবে।
রোববার দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দ্বিতীয় পদ্মা সেতু এবং পদ্মা ব্যারাজ বাস্তবায়নের প্রয়োজনীয়তা রয়েছে। তবে, এসব প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি। পাশাপাশি জনগণের মধ্যেও এ নিয়ে দাবি জোরালো হতে হবে।”
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বহু আগেই দ্বিতীয় পদ্মা সেতুর গুরুত্ব তুলে ধরেছিলেন। তিনি বলেন, “দক্ষিণাঞ্চলের অনেক অংশ এখন বাস চলাচলের উপযোগিতা হারিয়েছে। এসব বিষয় নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে ফখরুল বলেন, “সবকিছু নির্ভর করছে জনগণের ওপর। যদি ঐক্যবদ্ধ থাকা যায়, তাহলে বাংলাদেশ সফল হতে পারে। তা একাত্তরে প্রমাণিত হয়েছে, এমনকি ২০২৪ সালেও প্রমাণিত হয়েছে।”
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…