উলিপুরে দুর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলার উলিপুরে জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই রোববার সকাল ১০ টায় উলিপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে  কর্মশালা স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক বেসরকারি সংস্থা  “লাইট হাউস”র আয়োজনে  অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জানানো হয় লাইট হাউস একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকায় স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
কুড়িগ্রাম জেলার ৫টি উপজেলার প্রকল্প এলাকায় লাইট হাউসের কার্যক্রম অব্যাহত রয়েছে। ১৯৯২ সাল থেকে লাইট হাউস বাংলাদেশের গ্রামীণ ও শহরের দরিদ্র, প্রান্তিক ও উচ্চ ঝুঁকির জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেকাজ করে আসছে। সংস্থা মূলতঃ ভূমিহীন, গৃহহীন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, জলবায়ু পরিবর্তন, দূর্যোগ ব্যবস্থাপনা, লিঙ্গ ভিত্তিক সহিংসতা, পথ শিশু, স্কুল থেকে ঝরে পড়া শিশু এবং সুবিধাবঞ্চিত শিশু ও প্রাপ্ত বয়স্কদের উন্নয়নের জন্য কাজ করছে। লাইট হাউসের আয়োজনে ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি মওলানা মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা।
কর্মশালায় বক্তব্য রাখেন, প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম (অন লাইনে), জেন্ডার বিষয়ক উপদেষ্টা ওয়াহিদা ইয়াসমিন( অন লাইনে), প্রজেক্ট কো অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উপজেলা কো অর্ডিনেটর মোঃ রিপন আলী, উলিপুর উপজেলা কো অর্ডিনেটর রোকেয়া খাতুন ও ফাইন্যান্স এসিস্ট্যান্ট জেনেফার জান্নাত। কয়েকটি পর্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ও লিঙ্গ সংবেদনশীল রিপোর্টিং এর উপর প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক আজ কালকের খবরের সিনিয়র রিপোর্টার ও লাইট হাউসের ফোকাল পার্সন জাকির হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় উলিপুর, চিলমারী ও রাজারহাট উপজেলার ৪৭ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago