গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় হামাসের আগ্রহ নেই: ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় হামাসের আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, গাজায় নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে হামাস ‘আসলে কোনো সমঝোতায় পৌঁছাতে চায়নি’। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কাতারে চলমান আলোচনা থেকে তাদের আলোচক দল প্রত্যাহার করার পর ট্রাম্প এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার রাতে বলেন, সর্বশেষ প্রস্তাবের প্রতি হামাসের সাড়া ‘ইচ্ছার ঘাটতি’ প্রকাশ করে।

তিনি জানান, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে ‘বিকল্প উপায়’ বিবেচনা করা হবে—একই বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও।

ট্রাম্পের মন্তব্যে হামাসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে এর আগে উইটকফের বক্তব্যকে ‘নেতিবাচক’ ও ‘অপ্রত্যাশিত’ বলে আখ্যা দিয়েছে তারা। হামাসের এক কর্মকর্তা জানান, তাদের জানানো হয়েছে ইসরায়েলি প্রতিনিধি দল আগামী সপ্তাহে দোহায় আলোচনায় ফিরছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় আলোচনায় অংশ নেওয়া সব পক্ষই স্বীকার করেছে—ইসরায়েলি বাহিনী গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার, মানবিক ত্রাণ সরবরাহ এবং স্থায়ী যুদ্ধবিরতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago