শীর্ষ সন্ত্রাসী জোসেফের সহযোগী পিচ্চি শাহীন গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী জোসেফের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে র‍্যাব-২-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে রাজধানীর মোহাম্মদপুর, তেজগাঁও, আদাবরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অপর আসামিরা হলেন মো. গুড্ডু (৩৮), মো. শফিকুল ইসলাম (৪৮) ও মো. সেলিম (৩২)।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি দল মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি শাহীনের (৪০) অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে। এরপর পৃথক অভিযান চালিয়ে কৃষি মার্কেট, তেজগাঁও শিল্পাঞ্চল ও বসিলা এলাকা থেকে গুড্ডু, শফিকুল এবং সেলিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, সম্প্রতি দেশকে অস্থিতিশীল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেআইনি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন তারা। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago