উলিপুরে জাসাসের কর্মী সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম উলিপুরে জাসাসের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  ২৫ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় উলিপুর উপজেলা বিএনপি অফিসে
মোঃ আজাহার উদ্দিন রাজার সভাপতিত্বে ও উজ্জ্বল সরকারের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা জাসাসের আহবায়ক জাকি মোঃ আহসান হাবিব (সজীব) ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ । বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক বিশিষ্ট সংগীত শিল্পী মোঃ রফিকুল ইসলাম রফিক, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক সাংবাদিক রফিকুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাসাস শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি একটি সামাজিক সংগঠনও। সমাজের বিভিন্ন সমস্যায় জাসাস অসহায় মানুষের পাশে দাড়াবে। জাসাসে সব পর্যায়ের লোকজন সদস্য হতে পারবে।
পরে উপস্থিত সকল সদস্যের প্রস্তাবে জাসাসের উপজেলা ও পৌর আহবায়ক কমিটি গঠনের প্রস্তাবনা করা হয়।
আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago