ভারতে সরকারি স্কুলের ছাদ ভেঙে পড়ে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

ভারতের রাজস্থানের ঝালাওয়ারে একটি সরকারি স্কুলের ছাদ ধসে পড়েছে। এই মর্মান্তিক ঘটনায় একাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও বহু শিশু আটকে পড়েছে। উদ্ধার অভিযান চলছে এবং হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলার খবরে বলা হয়, শুক্রবার ঝালাওয়ার জেলার মনোহর থানা এলাকার পিপলোদির সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। ক্লাসে সেই সময় পাঠদান চলছিল। ছাদের নিচে বহু শিক্ষার্থী চাপা পড়ে যায়।

প্রাথমিক তথ্যানুসারে, ক্লাসের ভেতরে প্রায় ৬০ জন শিশু ছিল। এর মধ্যে প্রায় ২৫ জনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

এদিকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুদের উদ্ধারের চেষ্টা শুরু করেন স্থানীয়রা। খবর যায় পুলিশ ও উদ্ধারকারীদের কাছে।

ঝালাওয়ারের পুলিশ কর্মকর্তা অমিত কুমার জানিয়েছেন, এই ঘটনায় চার শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭ জন। দশজন শিশুকে ঝালাওয়ারে রেফার করা হয়েছে। এর মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago