গাজীপুরে অভাবের তাড়নায় তিন সন্তান নিয়ে সড়কে শুয়ে আত্মহননের চেষ্টা বাবার

বৃহস্পতিবার বিকেল ৫টা। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় যানবাহনের প্রচণ্ড চাপ। এরই মধ্যে হঠাৎ এক ব্যক্তি তিন কন্যাশিশুকে নিয়ে রাস্তায় শুয়ে পড়েন। এ দৃশ্য দেখে আশপাশের মানুষ দ্রুত ছুটে এসে তাদের সরিয়ে নেন। তখন মঞ্জুরুল হক নামের ওই ব্যক্তি জানান, অভাবের তাড়নায় সন্তানদের নিয়ে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে।
মঞ্জুরুল হক জানান, তিনি শারীরিক প্রতিবন্ধী। স্ত্রী ও তিন শিশুকন্যাকে নিয়ে তাঁর সংসার। অবুঝ শিশুদের মুখে খাবার তুলে দিতে পারছেন না। অসুস্থ হলে চিকিৎসাও করাতে পারেন না। অভাবের তাড়নায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। তিন মেয়ের বয়স যথাক্রমে ৯ বছর, ছয় বছর এবং আড়াই বছর।
তিনি জানান, একসময় তিনি বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন। ওই সময় তাঁর বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয়। পরে ওই চোখের দৃষ্টিশক্তি হারান। তাঁর বাঁ হাতটিও কনুই থেকে ভাঙা। এর পর অটোরিকশা চালালেও সেটি কয়েক মাস আগে বিক্রি করে দিতে বাধ্য হন।
মঞ্জুরুল হকের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। স্ত্রী ও তিন কন্যাশিশু নিয়ে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ভাড়া থাকেন তিনি।

গাজীপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago