রাজশাহীতে বিয়ের নামে প্রতারণা,  আত্নগোপনে থাকা কাজী শাওন গ্রেফতার

বিয়ের নামে প্রতারণার অভিযোগে পরোয়ানাভুক্ত পলাতক আসামি কাজী মোকাদ্দিম হোসেন ওরফে শাওনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ঈদগাঁ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত কাজী শাওনের বিরুদ্ধে সিআর মামলা নং-৩৯৯/১৯ (মোহনপুর), ধারা-৪১৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৩৪ দণ্ডবিধি অনুযায়ী প্রতারণার মামলা রয়েছে। মামলার প্রেক্ষিতে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
র‌্যাব আরও জানায়, নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনের সময় শাওন টাকার লোভে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েদের বিয়ের রেজিস্ট্রি অবৈধভাবে সম্পাদন করতেন। এতে একাধিক প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। আদালত থেকে পরোয়ানা ইস্যু হলে তিনি গা-ঢাকা দেন।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজী শাওন তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। পরে তাকে রাজশাহীর মোহনপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রতারণাসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago