সোনারগাঁয়ে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে হাত-পা বাঁধা এক নারীর (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার সোনারগাঁ সরকারি কলেজের পার্শ্ববর্তী কাবিলগঞ্জ সেতুর পাশে মারীখালী নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে নিহতের নামপরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির একটি দল। তবে ধারণা করা হচ্ছে, কে বা কারা অন্যস্থানে হত্যা করে হাত-পা বেঁধে নদীতে লাশ ফেলে রেখে গেছে।

এলাকাবাসী বলছে, নদীর পানি বাড়ায় স্রোতে লাশটি এখানে সকালে ভেসে উঠেছে।

বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান জানান, মৃত নারীর বয়স আনুমানিক ৩৬ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago