বাগেরহাটে লোকালয় থেকে ১৫ কেজি ওজনের অজগর উদ্ধার

বাগেরহাটের শরণখোলায়  সাউথখালী ইউনিয়নে একটি বাড়িতে খড়ের গাদার নিচ থেকে ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

গতকাল বিকেলে ইউনিয়নের ফিরোজ মিস্ত্রির বাড়ি থেকে সাপটি উদ্ধার করে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলেটেটর মো. আলম হাওলাদার জানান, সুন্দরবন থেকে লোকালয়ে এসে অজগরটি একটি বাড়ির মুরগির খোপে ঢুকে কয়েকটি মুরগি খেয়ে ফেলে। পরে খড়ের গাদা থেকে সাপটি উদ্ধার করা হয়।  উদ্ধার করে সুন্দরবন বিভাগের কাছে সাপটিকে হস্তান্তর করা হয়।

সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, স্বেচ্ছাসেবকরা উদ্ধার করে অজগরটি আমাদের কাছে দিয়েছেন। পরে আমরা শরণখোলা রেঞ্জ অফিসের দক্ষিণ পাশে ধাবড়ি এলাকার বনে অজগরটিকে অবমুক্ত করেছি।
বাগেরহাট প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago