উলিপুরে মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্দোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
কুড়িগ্রাম জেলার উলিপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
২৩ জুলাই বুধবার সকাল ১১ টায় উলিপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে
এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দরুদপাঠ ও দোয়া করা হয়।
বক্তব্য রাখেন, মোছাঃ নুসিন আক্তার, উলিপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালেদা খানম, কামাল খামার আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ লিয়াকত আলী, উলিপুর সরকারি কলেজে রসায়ন বিভাগের প্রফেসর ড.মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার বিভিন্ন ভাবে মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করে থাকে। সরকার নির্ধারিত সময়ে স্কুল খোলা ও বন্ধ করতে হবে। ছাত্র-ছাত্রীদের নিয়মিত স্কুলে আসা ও দিনের কাজ দিনে করতে হবে। শিক্ষকদের নিয়মিত ক্লাসে আসার আহবান জানান। সবার সহযোগিতায় উলিপুর শিক্ষায় এগিয়ে যাবে এ আশা প্রকাশ করেন তিনি। সভাপতি তার বক্তব্যে শিক্ষা সংশ্লিষ্ট সকলকে ঠিকমত দায়িত্ব পালন করার আহবান জানান। অভিভাবকদের সচেতন হবার আহবান জানান। পরে ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।