মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

এক্সপ্রেস মেহেরপুর
মেহেরপুর সরকারি কলেজের পেছনের আমবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির (আনুমানিক বয়স ৫০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর দুইটার দিকে সদর থানা পুলিশের একটি টিম স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। মরদেহটি একটি আমগাছের ডালের সাথে ঝোলানো অর্ধবসা অবস্থায় ছিল।
স্থানীয়রা জানান, সরকারি কলেজের পেছনের আমবাগান থেকে বিকট দুর্গন্ধ আসতে দেখে কয়েকজন ওই বাগানে প্রবেশ করে। বাগানের মাঝখানে একটি গাছের ডালের সাথে এক ব্যক্তির মরদেহ অর্ধবসা ও উলঙ্গ অবস্থায় দেখতে পান তারা। মরদেহে পচন ধরেছে ও পোকা দেখা দিয়েছে। সেটি চেনার উপায় নেই। তার পরনের লুঙ্গিটিও মরদেহের গলায় পেচানো। ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে হত্য করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, সরকারি কলেজ আমবাগানের মাঝখানের একটি আম গাছের ডালের সাথে রশির সাথে ঝোলানো অবস্থায় মরদেহ দেখে স্থানীয়রা খবর দিলে সেটি ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত নয় পুলিশ। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে তা বোঝা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় মেলেনি এবং ৪-৫ দিন আগে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago