পাঁচবিবিতে ‘ঝড়ের তাণ্ডব’, গাছচাপায় প্রাণ গেল যুবকের

জয়পুরহাটের পাঁচবিবিতে ঝড়ে ভেঙ্গে পড়া আম গাছের নিচে চাপা পড়ে সজল মিয়া (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক আটাপুর ইউনিয়নের আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯ টার সময় ঝড় ও বৃষ্টি শুরু হলে উচাই বাজারের আটাপুর রাস্তার মোড়ে টিনে ছাপড়ার নিচে থাকা ভ্যানে সজল সহ কয়েকজন আশ্রয় নেন।

এসময় তীব্র ঝড়ে রাস্তার পাশের স্কুলের একটি বিশাল আমগাছ ঐ টিনের ছাপড়ার উপর ভেঙ্গে পড়লে বাকিরা লাফিয়ে বের হলেও সজল মিয়া গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হোন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন সংবাদ প্রতিদিন কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

16 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

27 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago