মাগুরায় যাত্রীবাহী বাস থেকে ১৯৮২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাগুরা শহরের পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় র‍্যাব-৬ এর অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ১ হাজার ৯৮২ পিস ইয়াবাসহ মো. শাকিল (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ঢাকা থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. শাকিলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যাগে থাকা ১৯৮২ পিস  ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শাকিল কক্সবাজার জেলার রামু থানার দারীয়াদীঘী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সাথে জড়িত এবং একজন পেশাদার ইয়াবা ক্যারিয়ার বলে নিশ্চিত করেছে র‍্যাব। এ ঘটনার পর তাকে মাগুরা সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে। 

মাগুরা প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

58 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago