অগ্নিদগ্ধদের চিকিৎসা দি‌তে ঢাকায় ভারতীয় বিশেষ মেডিকেল টিম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকায় এসেছে চার সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম।

এদিন, ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ‌্য জানায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ সন্ধ‌্যায় দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সাফদারজং হাসপাতালের দুজন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুজন অভিজ্ঞ নার্স বিমান বিধ্বস্তের ঘটনায় আহত‌দের চি‌কিৎসা সহায়তা দি‌তে ঢাকায় পৌঁছে‌ছে। তারা অ‌্যাসাইন করা হাসপাতা‌লের রোগীদের চিকিৎসা কার্যক্রমে আগামীকাল বৃহস্প‌তিবার সকাল থে‌কে যুক্ত হবেন।

গত সোমবার ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ভার‌তের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছিলেন এবং সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।

উল্লেখ‌্য, যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব দিয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভারতীয় হাইকমিশন। 

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

58 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago