মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদ (৩১) কে ভারত যাওয়ার সময় আটক করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টায় তিনি পাসপোর্ট ভিসায় বেনাপোল ইমিগ্রেশনে আসেন। এরপর তার ডাটাবেজ যাচাইয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ একাধিক মামলা পাওয়ায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
আটককৃত আব্দুস সামাদ আজাদ (পাসপোর্ট নং এ-১৩৯৫৯১৯২) মৌলভীবাজার সদর জেলার ৪নং ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের মো: আকিব আলীর ছেলে। বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তার নামে মৌলভীবাজার সদর থানায় ৭টি মামলা রয়েছে। তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারত যাচ্ছিলেন।
বেনাপোল চেকপোষ্টের ওসি জানান, ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।
মৌলভীবাজার মডেল থানা ওসি গাজী মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা গোপন সূত্রের মাধ্যেমে জানতে পারি সে বেনাপোল দিয়ে ভারত চলে যাবে । আমাদের আবেদনের প্রেক্ষিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসাইন মুন্সি ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই-বাছাইয়ের পর দেখেন তার নামে মামলা আছে।
সাথে সাথে মৌলভীবাজার জেলা ডিআইও-১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করলে উল্লেখিত ব্যক্তির নামে ৭টি মামলা আছে। তাকে পুলিশ গ্রেফতারের জন্য খুঁজছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানান।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…