বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিএনপিসহ বিভিন্ন দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী যোগদান করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে।
বুধবার (২৩ জুলাই) বরিশালের ঐতিহাসিক চরমোনাই দরবার শরীফের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাইর এর হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।
যোগদান করলেন- বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফ আলী হাওলাদার (মেম্বার) এর নেতৃত্বে- ইউপি সদস্য হাবিবুর রহমান বাচ্চু, দুলাল, নমুনসুর সহ স্বপন মোল্লা, শহিদুল ইসলাম, কামাল হোসেন, সিদ্দিকুর রহমান, মন্নান হাওলাদার, শাহাবুদ্দিন সাবুসহ শতাধিক নেতাকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওছার, সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ্রাফী, সহ-সেক্রেটারী মাওলানা আজিজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন নাইস, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ এম তরিকুল ইসলাম প্রমুখ।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…