দেশ যেভাবে চলছে এতে জনগণ সন্তুষ্ট নয়, জনগণ ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ৫টায় রংপুর সদরে মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজধানী ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে মৃত্যু বরণ করা রংপুরের জামায়াত নেতা শাহ আলমের কবর জিয়ারত করতে এসে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, দেশটা যেভাবে চলে এসেছে, এর ওপর বাংলাদেশের আপামর জনগণ সন্তুষ্ট নয়। ক্ষুদ্ধ, অসন্তোষ্ট। এই ক্ষোভের আগুন মেটানো আল্লাহ তালার পক্ষেই সম্ভব। কিন্তু জমিনে আমাদেরকে চেষ্টা করতে হবে। সেই চেষ্টারে গুরুত্বপূর্ণ একটি চেষ্টা ছিল ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ।
ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর, পালাক্রমে আমরা অনেককে দেশ শাসন করতে দেখেছি। তারা তাদের যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু তাদের চেষ্টার স্বাক্ষী এদেশের ১৮ কোটি মানুষ। তারা ভালো করলেও সেটার স্বাক্ষী, মন্দ করলেও সেটার স্বাক্ষী।
তিনি আরও বলেন, এমন একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতে দিব না। যে বাংলাদেশে কেউ ঘুষ নিবে না, ঘুষের জন্য যে হাত বাড়াবে তার হাত অবশ করে দেওয়া হবে। এই বাংলাদেশটাই চাই।
শফিকুর রহমান বলেন, জাতীকে বিশ্ববাসীকে সাক্ষী রেখে বলেছি, জামায়েতী ইসলামী থেকে আগামীতে মহান মাবুদের ইচ্ছায়, আপনাদের ভালোবাসা ও সমর্থনে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, যদি সরকার গঠনের সুযোগ পাই, আল্লাহ ভালো জানেন, তাহলে যারা মন্ত্রী হবেন, আগামীতে আমাদের সংগঠেনর কেউ সরকারি কোনো প্লট নিবে না, বিনা ট্যাক্সের গাড়িতে চড়বে।
এক দেশে দুই আইন চলবে না জানিয়ে শফিকুর রহমান বলেন, আগে ঘর সামলাই, তারপর বাহিরও সামলাব ইনশাআল্লাহ। এক দেশে দুই আইন চলবে না। আমরা যখন নিব না, কাউকে নিতেও দিব না। গর্জন করব সংসদের ভেতরে, রাজপথে, গর্জন করব আপনাদেরকে সঙ্গে নিয়ে।
নেতাদের উদ্দেশ্য করে জামাতের আমির বলেন, রাজনীতিতে যারা আসবেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ। ভিক্ষুকের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না। লুটেরার মানসিকতা নিয়ে আসবেন না। চোরের মানসিকতা নিয়ে আসবেন না। রাজপথের মানসিকতা নিয়ে আসবেন। মানুষকে ভালোবাসা, সম্মান করার, মানুষের সম্পদ, ইজ্জত, জীবনের পাহারাদারি করার। যারা এটা পারবেন, তারা রাজনীতিতে আসেন।
তিনি আরও বলেন, যারা পারবেন না, মানুষের পকেট থেকে টাকা চুরি করে, লুণ্ঠন করে, দেশে-বিদেশে সম্পদের পাহাড় যারা গড়ে তুলবেন, তাদেরকে আমি অনুরোধ করব, এর চেয়ে ভিক্ষা অনেক ভালো। সেটা করুন। এভাবে মানুষের পকেট কাটবেন না, চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি জঘন্য অপরাধ।
এর আগে পাবনা থেকে হেলিকপ্টার যোগে মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামেন জামাতের আমির। সেখানে রাজধানী ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে মৃত্যুবরণ করা রংপুরের জামায়াত নেতা শাহ আলমের কবর জিয়ারত করেন। পরে পরিবারে সঙ্গে সাক্ষাৎ করে তিনি সড়ক পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুরের উদ্দেশে রওনা দেন।
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…