Categories: বিনোদন

মাইলস্টোন ট্রাজেডি নিজের নাটক মুক্তি না দিতে অনুরোধ আরশের

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম। যার রেশ ছুঁয়ে গেছে তারকাদের মাঝেও।

দেশের এমন মর্মান্তিক এক ঘটনায় পরিচালক-প্রযোজকদের প্রতি নিজের নাটক মুক্তি না দেওয়ার অনুরোধ করেছেন ছোট পর্দার অভিনেতা আরশ খান।

সোমবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেছেন, ‘সাধারণ জনগণের মানুষিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এমন অবস্থায় আগামী ৭ দিনের জন্য আমার সকল নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।’

এর আগে উত্তরার একটি হাসপাতাল থেকে ফেসবুক লাইভে আসতে দেখা যায় আরশ খানকে। লাইভে এসে তিনি বলেন, ‘যারা ব্লাড ডোনেট করার জন্য আগাচ্ছেন, তাদের মধ্যে যাদের রক্তের গ্রুপ নেগেটিভ, তারা এগিয়ে আসুন। পজিটিভ অনেক রক্ত পাওয়া গেছে, কিন্তু নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। এগিয়ে আসুন। বিশেষ করে উত্তরা মনসুর আলী হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংগ্রহ করা হচ্ছে।’

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago