বরিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

মিথ্যাচার, অপপ্রচার, সরকারের নির্লিপ্ততা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। পাশাপাশি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান ‘ষড়যন্ত্রের প্রতিবাদেও’ কর্মসূচি পালন করে সংগঠনটি।

সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মিছিলসমূহ সদর রোডস্থ বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এসে সমবেত হয়। এতে বরিশাল মহানগর বিএনপির নেতৃবৃন্দও অংশ নেন।

পরে বরিশাল মহানগর ও জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ ফয়েজের সভাপতিত্বে বক্তারা বলেন, “মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে একটি মহল আমাদের বিরুদ্ধে দায় চাপাতে চাইছে। একের পর এক ষড়যন্ত্র চলছে তারেক রহমানের বিরুদ্ধে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে।”

বক্তারা অভিযোগ করেন, এসব বিষয়ে সরকারের নির্লিপ্ত অবস্থান পরিস্থিতিকে আরও নাজুক করে তুলছে। বক্তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বরিশাল প্রতিবেদক

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

8 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago