তরুণ প্রযুক্তিবিদ, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি ভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করতে বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২৫’।
দিনব্যাপী এ আয়োজনে ২০টি প্রতিষ্ঠানের মোট ৩২টি ডিজিটাল উদ্ভাবন প্রদর্শিত হবে। দেশের ডিজিটাল রূপান্তরের ধারা আরও শক্তিশালী করতে এই মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত জানিয়েছে আয়োজক সংস্থা।
সংশ্লিষ্টরা জানান, দিনব্যাপী মেলার আয়োজনের শুরু হবে সকাল ১০টায়। যা চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এবার উদ্ভাবনী আয়োজনে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, উদ্যোক্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মেলায় ২০টি প্রতিষ্ঠানের মোট ৩২টি উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করা হবে। এতে করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজ প্রযুক্তিনির্ভর চিন্তায় উদ্বুদ্ধ হবে এবং জাতীয় অগ্রগতির পথে প্রযুক্তির প্রয়োগকে আরও জোরদার করা যাবে বলেও প্রত্যাশা জানান তারা।
বিটিআসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মেলায় টেলিযোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তি খাতে সম্ভাবনাময় উদ্ভাবনগুলো তুলে ধরা হবে।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…