Categories: খেলা

পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

শ্রীলঙ্কার মাটিতে ইতিহাসগড়া টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আজ পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নিজেদের মাঠে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। দারুণ বোলিংয়ে এদিন সফরকারীদের স্রেফ ১১০ রানে গুটিয়ে দেন বোলাররা।

এরপর ব্যাট হাতে লড়েন পারভেজ হোসেন ইমন। পঞ্চাশ পূর্ণ করে জেতান দলকে।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তানকে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। আগে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক ব্যাটাররা। কেবল তিনজন ছাড়া কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। জবাব দিতে নেমে ২৭ বল হাতে রেখেই লক্ষ্য তাড়া করে ফেলে বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয় ওভারে ওপেনার সাইম আইয়ুবকে (৬) ফিরিয়ে শুরুটা করেন তাসকিন আহমেদ। পরের ওভারে তিনে নামা মোহাম্মদ হারিসকে (৪) ফেরান মাহেদি হাসান। অধিনায়ক সালমান আলি আগাও পারেননি টিকতে। তানজিম হাসান সাকিবের বল লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্রেফ ৩ রানে। ষষ্ঠ ওভারে শূন্য রানে ফেরেন হাসান নওয়াজও।

ছয়ে নামা মোহাম্মদ নওয়াজ ৩ রান করে রান আউট হন। লড়তে থাকা ফখর জামান যদিও ফিফটির দিকে এগোচ্ছিলেন। তবে পারেননি পূর্ণ করতে। রান আউট হয়ে ৩৪ বলে ৪৪ রান করে ফেরেন তিনি। সপ্তম উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি। কিন্তু সপ্তদশ ওভারে খুশদিলকে ফিরিয়ে ৩৩ রানের জুটি ভেঙে দেন মোস্তাফিজুর রহমান।

১১০ রানে ৭ উইকেট হারিয়ে শেষ ওভার খেলার প্রস্তুতি নেয় পাকিস্তান। তবে প্রথম বলেই ফাহিম আশরাফকে ফেরান তাসকিন। দ্বিতীয় বলে রান আউট হয়ে ফেরেন সালমান মির্জা। আর তৃতীয় বলে আব্বাসকে ২২ রানে ফিরিয়ে পাকিস্তানকে গুটিয়ে দেন তাসকিন। ৩.৩ ওভার বোলিং করে ২২ রান খরচায় ৩ উইকেট নেন বাংলাদেশি এই পেসার।

আর ৪ ওভারে স্রেফ ৬ রান দিয়ে দুই উইকেট শিকার করে রেকর্ড গড়েন মোস্তাফিজ। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেও বাংলাদেশি এখন তিনি। এর আগে রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজ নিজে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।

রান তাড়ায় নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। লিটন দাসও টিকতে পারেননি বেশিক্ষণ। ১ রানে বিদায় নেন স্বাগতিক অধিনায়ক। তবে তৃতীয় উইকেটে দারুণ জুটি গড়ে এই ধাক্কা সামলে নেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। ৬২ বলে ৭৩ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তারা।

ত্রয়োদশ ওভারে হৃদয়কে বোল্ড করে এই জুটি ভাঙেন আব্বাস আফ্রিদি। ৩৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৬ রান করে বিদায় নেন বাংলাদেশি ব্যাটার। এরপর জাকেরকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সেরে ফেলেন ইমন। ৩৪ বলে পঞ্চাশ পূর্ণ করে তিনি অপরাজিত থাকেন ৫৬ রানে। তার ৩৯ বলের ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ৫ ছক্কায়। ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন জাকের আলি অনিক।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago