বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে কটূক্তির প্রতিবাদে গণ মিছিলের মধ্যে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ছৈয়দ নুর।
রোববার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের শহিদ মিনারের সামনে মিছিলের সামনের সারিতে থাকা ছৈয়দ নূর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিএনপি নেতা কক্সবাজার শহরের পিএমখালী এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।
তিনি বলেন, আমাদের নেতা কক্সবাজারের সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে নিয়ে গতকাল এনসিপির এক নেতা কটূক্তি করেন। তার প্রতিবাদে আজকে গণমিছিলে হাজারো মানুষ যোগ দেন। সৈয়দ নূরও মিছিলসহকারে আসার পথে শহিদ মিনারের সামনে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং এই নেতার মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে বলে জানান তিনি।
তার মৃত্যুতে জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…