জামায়াত কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসবে না : গয়েশ্বর

কেয়ামত পর্যন্ত জামায়াত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।তিনি বলেন, অন্য দল আসবে কিন্তু ওরা আসবে না। এটা শিওর যখন পাকিস্তান আন্দোলন হয় ওরা তখন পাকিস্তানেরও বিরোধিতা করছে। আজ পর্যন্ত পাকিস্তানে জামায়াত কখনো ক্ষমতায় আসতে পারেনি।  তিনি বলেন, তারা সাধারণ মানুষের ভাষা না বুঝে তাদের মতলব হাসিল করতে চায়। স্বাধীনতা আন্দোলনের মতো প্রত্যেকটা আন্দোলনে আমাদের শ্রম আছে। যারা একাত্তর সালকে স্বীকার করে না যারা স্বাধীনতাকে স্বীকার করে না। যারা বলে পাকিস্তান ভারতের যুদ্ধ হয়েছে স্বাধীনতা যুদ্ধ হয় নাই তাদের কথা শোনা ও গুরুত্ব দেওয়ার সময় নেই বাংলাদেশের মানুষের। 
 
আজ রবিবার (২০ জুলাই) দুপুর ১২টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামীলীগকে ব্যান করার চেষ্টা হচ্ছে। আওয়ামীলীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বলা হচ্ছে। আওয়ামীলীগের যারা অপরাধী তাদের বিচার হোক, কিন্তু আওয়ামীলীগ রাজনীতি করতে পারবে না, এটা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করে কখনো রাজনীতি হয় না। আর এখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা হচ্ছে, কিছুদিন পর বিএনপি নিষিদ্ধের কথা বলা হবে। আর তখন দেশ চালাবে একাত্তরের রাজাকাররা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সাবেক পররাষ্ট্র সচিব মহসিন আলী খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

51 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago