গোপালগঞ্জে বাবাকে বিয়ে করিয়ে ফেরার পথে ছেলে গ্রেপ্তার

বাবার দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গোপালগঞ্জে এসেছিলেন আশিক ভুঁইয়া (২৩)। বিয়ের পর নতুন মাসহ ফিরছিলেন ঢাকার মিরপুরে। তবে বাসে ওঠার আগেই তাকে ধরে পুলিশ। বুধবার গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

আশিকের বাবা শাহীন আলমের সঙ্গে আজ রোববার দুপুরে গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে কথা হয়। তিনি সমকালকে বলেন, ‘আমরা মিরপুর-১১ নম্বর সেকশনে থাকি। ছয় মাস আগে আমার প্রথম স্ত্রী মারা যান। এরপর ছেলেদের আগ্রহের কারণে দ্বিতীয় বিয়ে করতে রাজি হই। গোপালগঞ্জ সদরের করপাড়া ইউনিয়নের কংসুরের এক মেয়ের সঙ্গে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। এরপর শুক্রবার কংসুরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। সেদিন দ্বিতীয় স্ত্রী ও ছেলেসহ ছয়জনকে নিয়ে রাত পৌনে ৮টার দিকে ঢাকায় ফেরার উদ্দেশে গোপালগঞ্জ পুলিশ লাইন বাসস্ট্যান্ডে যাই। বাসের অপেক্ষায় থাকার সময়ে আশিক অদূরে একটি দোকানে কিছু কিনতে যায়। অনেকক্ষণ না ফেরায় এগিয়ে গিয়ে জানতে পারি, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশের গাড়ির খোঁজ করতে করতে শেষ পর্যন্ত সদর থানায় যাই। সেখানে শুনি হামলা-সংঘর্ষের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার আদালতে হাজির করার পর তাকে কারাগারে পাঠানো হয়।’ 

শাহীন আলম জানান, তিনি পেশায় গাড়িচালক। তাঁর তিন ছেলের মধ্যে বড় আশিক পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। বছরখানেক আগে আশিক সদরের উরফি ইউনিয়নের মধুপুরে বিয়ে করেন। 

আজ দুপুরে কারাফটকে শাহীন আলমের দ্বিতীয় স্ত্রী, আশিকের স্ত্রী, শাশুড়িসহ স্বজনরা উপস্থিত ছিলেন। তারা আশিকের সঙ্গে দেখা করতে চাইলেও সেই অনুমতি মেলেনি। পরে তারা জামিন আবেদনের জন্য ওকালতনামায় স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালান। সেজন্যও বিড়ম্বনায় পড়তে হয় তাদের। 

এ ব্যাপারে জানতে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করে নম্বর বন্ধ পাওয়া যায়। থানার পরিদর্শক (তদন্ত) কল রিসিভ করেননি।

গোপালগঞ্জ প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

8 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago