Categories: বিনোদন

বুবলীর সঙ্গে জীবন, নতুন অভিজ্ঞতায় ‘ময়না’ ডান্স নাম্বার

সিনেমার নায়কা শবনম বুবলী।  সিনেমায়  গান বলতে  ‘মিস বুবলী’, ‘আগুন লাগাইও’, ‘সুরমা সুরমা’, ‘তুমি আমার জীবন’ ও ‘মেঘের নৌকা’সহ বেশ কিছু হিট গানে তাকে দারুণ পারফর্ম করতে দেখা গিয়েছে। সে গানগুলোর নাচ  ও কথা ছড়িয়ে পড়েছে সাধারণ দর্শকদের মাঝেও। সেই বুবলী এবার নাচলেন ‘ময়না’ শিরোনামের গানে। নাহ, এটা কোনো সিনেমার গান নয়,  বড় বাজেটে, ফিল্মি স্টাইলে নির্মিত হওয়া একটি ড্যান্স নাম্বার গানে। আর এতে বুবলীর সঙ্গে নাচতে দেখা যাবে নির্মাতা থেকে এই সময়ের জনপ্রিয়তা পাওয়া অভিনেতা শরাফ আহমেদ জীবনকেও। সম্প্রতি এফডিসিতে বিশাল সেট নির্মাণ করে বিশাল আয়োজনে শুটিং হয়েছে ময়নার।

গানটি ‘গানচিল মিউজিক’-এর নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান। আর প্রথম গানেই দারুণ চমকে দিতে চাইছে বুবলীকে নিয়ে। ময়না শিরোনামের গানটি গেয়েছেন জাতীয় পুরস্কার পাওয়া সংগীতশিল্পী কোনাল। আসিফ ইকবালের কথায় এর সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। কোনালের সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার।

গানচিল এর আগে ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ এবং ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো মজার, নাচের ছন্দে ভরা গান উপহার দিয়ে আলোচনায় এসেছে। সেই ধারাবাহিকতায়  এবার ‘ময়না’ গানকেও পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠাটি যা আগামী ২৪ জুলাইয়ের ‘গানচিল মিউজিক’ ইউটিউব চ্যানেল প্রকাশ পাবে।

এ গানটির মাধ্যমেই প্রথমবার সিনেমার বাইরে এমন প্রজেক্টে হাজির হচ্ছেন বুবলী।  সিনেমার বাইরে কেনো এমন একটি গানেরর মডেল হিসেবে যুক্ত হলেন বুবলী? প্রশ্ন রাখলে নায়িকা  বলেন, বলতে পারেন এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা।  এর আগে সিনেমার অনেক গানে নেচেছি। শুধু মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারে   একেবারেই নতুন অভিজ্ঞতা। আসিফ ভাইয়ের লেখায় কোনাল আপু গানটি গেয়েছেন। গানটি এতোটাই পার্টি মুডের যে গানটা একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। পুরোপুরি নাচের গান। মনে হয়েছে, স্টেজে সব সময় যেটা পারফর্ম করা যায়, এমন একটি গান আমারও থাকা উচিত। সে হিসেবে করেই সিনেমার বাইরে হলেও গানটিতে পারফর্ম করা।

গানটির গীতিকার  আসিফ ইকবাল ববুবলীর একটি ছবি সামাজিক যোগাযোযোগ মাধ্যমে শেয়ার করে   লেখেন, ‘বুবলী আসছে ময়না হয়ে/ ময়না নাচবে, ময়না নাচাবে।’ এর আগে ১৬ জুলাই নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনের ছবি শেয়ার করে গানটির ইঙ্গিত দিয়েছিলেন, লিখেছেন, ‘জীবন কি আসলে বদলায়?’ ছবির ওপর লেখা ছিল, ‘আগুন লাগাইয়া বুকে কই পালালি’।

গানটিতে পারফর্ম করা দারুণ ও নতুন অভিজ্ঞতার বলে জানালেন শরাফ আহমেদ জীবনও। তিনি বললেন, ‘বুবলী একজন অসাধারণ অভিনেত্রী। সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়িকাদের একজন সে। তার সঙ্গে এভাবে একটি নাচের গানে পারফর্ম করাটা সত্যিই আমার জন্য দারুণ এক অভিজ্ঞতার। এই অভিজ্ঞতা অর্জনের জন্যেই আমিও এতে কাজ করতে রাজি হয়েছি। আমার মনে হয়েছে এমন একটি কাজের সঙ্গে থাকতে পারলে মন্দ হয় না। তাই গানটিতে কাজের প্রস্তাব এলেই রাজি হই।  গানটি যেমন নাচের তেমনই মজারও। আমার বিশ্বাস প্রকাশের পর দর্শকরাও আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে একই কথা বলবেন।’

গানটি নিয়ে কণ্ঠশিল্পী কোনাল বলেন,  আসিফ ভাইয়ের যে ধরণের গান লেখেন ময়না তার চেয়ে ভিন্ন ধরণের গান।  তার লেখা ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘মেঘের নৌকা’ গেয়েছি আমি। সেগুলো পুরোপুরি সিয়াস রোমান্টিক গান। এবার ময়না গানটি একদিন আমাকে  শুনিয়ে বললেন গাইতে। দারুণ পার্টি সং। বিনাবাক্যে রাজি হয়ে গেলাম। দারুণ নাচের গান। বুবলী এতে পারফর্ম করলেন। এটা আরও দারুণ সমন্বয়।

গানভিডিওটের চিত্রনাট্য ও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানচিলে প্রকাশিত পূর্ববতী গানগুলোর ধারাবাহিকতা বজায় রেখে সেভাবেই ভিডিওটি বানানোর চেষ্টা করেছেন তিনি।  নির্মাতার ভাষ্য,  ‘গানচিলের সঙ্গে আমার নতুন কাজ নয়। তাই প্রতিষ্ঠানটির কাজের ধরণ সম্পর্ক আমার জানা।  গানচিল মিউজিকের বাংলা অরিজিনালস প্রজেক্টের প্রথম গান হওয়ায় আমাদের টার্গেট ছিল—গানটা হোক মজার, নাচের, আর গানচিলের নিজস্ব ঘরানায়। সবার সহায়তায় গানটি দারুণ কিছু হয়েছে বলে আমার বিশ্বাস।’

ময়না গানের নৃত্য পরিচালনা করেছেন নিলয়। গানচিলের কর্ণধার আসিফ ইকবাল বলেন, বাংলা গানের জগতে গানচিল মিউজিকের নিজস্ব একটা ধারা রয়েছে। আমরা সেই ধারাকেই আরও আধুনিক করে এই গানের মাধ্যমে প্রকাশ করছি। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago