ফরিদপুর শহরতলীর করিমপুর হাইওয়ে থানার সামনে দাঁড়িয়ে থাকা জব্দকৃত একটি বাসে আগুন ধরে যায় শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে। ঘটনাটি ঘটে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফরিদপুর ফায়ার সার্ভিস। প্রায় আধাঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘ঈদুল আজহার আগে মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয় আরএসএফ পরিবহনের একটি বাস। সেটি জব্দ করে থানার পাশে সড়কের পাশে রাখা ছিল। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি।’
তিনি জানান, বাসটি মালিকপক্ষের তত্ত্বাবধানে ছিল, তারাই লোক দিয়ে দেখভাল করত। তবে শনিবার দুপুর থেকে বাসটির পাশে কেউ ছিল না।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি নাশকতা হতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়ে
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…