ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে ছয় বাংলাদেশিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।রোববার (২০ জুলাই) ভোররাতে ওই ছয় বাংলাদেশি দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে নিজ দেশে ফিরছিলেন। তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় কাজ করতেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃতদের ঠাকুরগাঁও ৫০ বিজিবির কাছে হস্তান্তর করে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তবে বিজিবির পক্ষে থেকে জানানো হয়েছে, তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা ভারতে ইটভাটায় কাজ করতে যান। কয়েকদিনের ছুটি পেয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে আসছিলেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ বলেন, আমরা ছয়জনকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…