কুমিল্লা-সিলেট মহাসড়কের মডেল মসজিদ এলাকায় কাভার্ডভ্যান উল্টে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
রোববার (২০ জুলাই) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী।কুমিল্লার দেবিদ্বার উপজেলা মডেল মসজিদ পান্নারপুল এলাকায় কাভার্ডভ্যানটি উল্টে যায়। কাভার্ডভ্যানটি মহাসড়কের ওপর পড়ে থাকায় বন্ধ রয়েছে কুমিল্লা-সিলেট-ব্রাহ্মণবাড়িয়া সড়কের যান চলাচল। এত ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলা মডেল মসজিদের সামনে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। কাভার্ডভ্যানটি বেশ বড় হওয়ায় দুই পাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
জানা যায়, সকাল দশটা পর্যন্ত সড়কের ওপর থেকে কাভার্ডভ্যানটি সরাতে পারেনি হাইওয়ে পুলিশ। এতে সড়কের দুই পাশে দশ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী বলেন, প্রথমে রেকার দিয়ে চেষ্টা করেছি, উদ্ধার করা যায়নি। এখন বড় দুটি ক্রেন আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কাভার্ডভ্যানটি সরানো হবে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…
বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…
কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…