ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তফসিল ঘোষণার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এর আগে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।রোববার (২০ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।
এ ব্যাপারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রজনতার প্রাণের দাবি ছিল ডাকসু। কিন্তু আজ ১০ মাসের বেশি অতিবাহিত হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু দিতে পারেনি। আমরা অনেক আন্দোলন, সংগ্ৰাম, অনশন করে ডাকসু কমিটি ঘোষণা করিয়েছি। এখন কি তফসিলের জন্য আবার জীবন দিতে হবে?তিনি বলেন, একটা রাজনৈতিক গোষ্ঠী জাতীয় নির্বাচন চাইলেও ডাকসুর কথা বললে তাদের মুখ কালো হয়ে যায়। তারা চায় ডাকসু জাতীয় নির্বাচনের পরে হোক।বিন ইয়ামিন মোল্লা বলেন, আমাদের এ অবস্থান কর্মসূচি তফসিল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত চলবে। আজ আমরা ডাকসু তফসিল ঘোষণা নিয়েই ফিরব।
হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…
বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…
কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…