বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগকে আমরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মনে করি। তারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না। বাংলাদেশকে শাসন করবে, শোষণ করবে কিন্তু বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করবে না।
শরিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে ‘জুলাই অভ্যুত্থান ও রাজনীতিতে গুজব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, ৫ আগস্টের আগে আমরা সবাই এক ছিলাম। ৫ আগস্টের পর সবাই আলাদা হয়ে গেছি। গণতান্ত্রিক রাজনীতির সংগ্রামের বেদনার কথা আমরা সবাই ভুলে গেছি। এখন গণতান্ত্রিক শক্তিগুলো বিভক্তি হয়ে গেছি।
তিনি বলেন, এখনো নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়নি। শুনতে পাচ্ছি হবে হবে ভাব। এখনো নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা কোনো নির্দেশনা দিয়েছেন বলে আমাদের জানা নাই। সেই অবস্থার মধ্যে সবাই পিআর বলে চিল্লাচ্ছে।
ভারতে গুম থাকার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে হয়ত ভারতেই মরতে হতো। গুম নিয়ে যারা প্রশ্ন তোলেন, তারা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে অপমান করেন। যারা গুজব ছড়ান, তাদের ওপর আমার নসিহত (পরামর্শ) নেই। কারণ তারা মোটিভেট হয়ে এসব করে।
বিএনপির এই নেতা বলেন, আমাদের পলিটিক্যাল কালচারে, ভোটারদের লেভেলে এখনো আমরা ইভিএমে টিপ দেওয়া শেখাতে পারি নাই। অথচ আছি পিআর নিয়ে। পিআরের পদ্ধতি ইলেকশনটা হচ্ছে নিজের ভাগবাটোয়ারা। কিন্তু গণতন্ত্রের কী অবস্থা হবে, দেশের স্থিতিশীলতা আসবে কি না, সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, অস্থিতিশীল সরকার হলে দেশের কী অবস্থা হবে সেটা নিয়ে কারো চিন্তা নাই।
এ সময় দলগুলোর ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ ত্যাগ করার পরামর্শ দেন তিনি।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…