বিএনপি নেতার গলায় মালা পরানো সেই ওসিকে বদলি

শরীয়তপুরে বিএনপি নেতার গলায় ফুলের মালা পড়িয়ে দেওয়া নড়িয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) তাকে নড়িয়া থানা থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

যানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান রিপন পেদার গলায় ফুলের মালা পড়িয়ে দিয়েছিলেন সুরুজ উদ্দিন আহম্মেদ। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ডে জনমনে প্রশ্ন উঠেছিল পুলিশ বাহিনীর নিরপেক্ষতা নিয়ে।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, পুলিশের সদস্য হয়ে এমন কাজ করার সুযোগ নেই। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে তাকে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালে শরীয়তপুরে থানায় তুলে নিয়ে নির্যাতন করে আবু জাফর নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে পদ্মা সেতু দক্ষিণ থানার দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এদের মধ্যে পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদও ছিলেন। পরবর্তীতে তাকে নড়িয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) করা হয়।

শরীয়তপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

10 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

12 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

12 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

14 hours ago