তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রাম যুবদলের বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধেই কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির। বক্তব্য রাখেন– সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সিনিয়র সহসভাপতি নাসিম পারভেজ তারা, যুগ্ম সম্পাদক টিপু খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, সহ সাংগঠনিক সম্পাদক কবির, সদর উপজেলা আহ্বায়ক আব্দুর রশিদ নয়ন, সদস্য সচিব তাইজুল হক সাজু, পৌর যুবদল আহ্বায়ক শহিদুল ইসলাম শিমুল, যুগ্ম আহ্বায়ক কাজল, রকি বকশি, সাজেদুল ইসলাম হ্যাভেন, মোর্শেদ হোসেন লিটু, আল আমিনসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছেন তারেক রহমান। তাঁকে ঘিরে অপপ্রচার, কটূক্তি ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে কিছু গুপ্ত সংগঠনের মাধ্যমে।” তারা আরও অভিযোগ করেন, “একটি মহল সুপরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।”

বক্তারা অবিলম্বে অপপ্রচারের হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

10 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

13 hours ago