‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি’, নরসিংদীতে যুবদলের বিক্ষোভ

অন্তর্বর্তীকালীন সরকারের ‘নির্লিপ্ততায়’ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘চরম অবনতির’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টায় জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের নেতৃত্বে মিছিলটি নরসিংদী জেলখানা মোড় থেকে শুরু হয়ে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, খুন-গুম বেড়ে গেলেও সরকার নির্বিকার। বরং অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে শাসকগোষ্ঠী।

তারা দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মো. ইলিয়াস আলী ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ ও সহস্রাধিক নেতাকর্মী।

নরসিংদী প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago