মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম জেলা কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কারাগারের নিরাপত্তা, বন্দিদের আবাসন, খাদ্য, স্বাস্থ্যসেবা ও পানীয় জলের ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) কারাগারে বন্দিদের জন্য পরিচালিত কল্যাণমূলক কর্মসূচি পর্যালোচনা করেন তিনি এবং কিছু বন্দির সঙ্গে কথা বলেন। তাদের জীবনমান উন্নয়ন এবং সংশোধনমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন জেলা প্রশাসক।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বন্দিদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। তাদের শুধুমাত্র শাস্তি নয়, বরং সংশোধন ও পুনর্বাসনের সুযোগ দিতে হবে।
তিনি আরও বলেন, বন্দিদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে সমাজে পুনর্বাসন প্রক্রিয়া জোরদার করতে হবে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এই ধরনের তদারকি বন্দিদের মনোবল বৃদ্ধিতে এবং সমাজে পুনরায় স্থাপনের প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…