কুষ্টিয়ায় বালু ঘাটের দখল নিয়ে আ.লীগ-বিএনপির মধ্যে গোলাগুলি


কুষ্টিয়ার পৌর এলাকার জুগিয়ায় আওয়ামী লীগ নেতার বালু ঘাট দখলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে দিনভর গুলি বিনিময় ও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং প্রকাশ্যে অস্ত্র হাতে ধাওয়া করতে দেখা গেছে। গতকাল বুধবার দুপুরে জুগিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, পৌরসভার সাবেক কাউন্সিলর ও আ.লীগের সহ-সভাপতি মহিদুল ইসলাম জুগিয়া বালু ঘাটের ইজারা নেন। গড়াই নদীর তীর ঘেঁষে অবস্থিত এই ঘাটের বালু টেন্ডারের মাধ্যমে ‘ডেকে’ নেন মহিদুল ইসলামসহ অন্যরা।
৫ আগস্টের পর বিএনপির একটি পক্ষ বালু ঘাটের দখল নিতে তৎপর হয়। এর ফলে বারখাদা ও জুগিয়া এলাকায় বিএনপির নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়ে। মহিদুল ও বিএনপির নেতাদের মধ্যে সমঝোতা হয়, যার ভিত্তিতে মহিদুল ৪০ ভাগ এবং বিএনপির নেতারা ৬০ ভাগ অর্থ পাবেন।
এদিকে, ভাগ-বাটোয়ারায় অংশ না নেওয়ায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের অনুসারী শাহজাহান আলী সাজুর অনুগত কর্মীরা বালু উত্তোলনের বিরুদ্ধে অবস্থান নেন। মঙ্গলবার সকালে উত্তেজনা শুরু হলে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় বিএনপির সম্পাদক মিজানুর রহমান ও তার নেতৃবৃন্দ মহাসড়ক অবরোধ করে সেখানে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
বালু ঘাটের নিয়ন্ত্রণ ধরে রাখতে মহিদুল, তার ভাই এবং বিএনপির একটি পক্ষ আজ অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেন। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের মতে, অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায় ইশতিয়াককে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
এলাকাবাসী আশরাফুল ইসলাম জানান, বালু তোলার কারণে এলাকাবাসীর জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।
বিএনপির ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের ক্যাডাররা বিএনপির পার্টি অফিসে হামলা চালিয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী বলেন, গত দু’দিন ধরে উত্তেজনা চলছে এবং অস্ত্রধারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

1 hour ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago