সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ অব্যাহত রয়েছে। আজ নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। বৈরী আবহাওয়ায় মাঠ অনুপযোক্ত থাকায় নির্ধারিত ভেন্যু বদলে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আজকের ম্যাচ।
টানা চার ম্যাচ জিতে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে নেপাল ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে। পরবর্তী ম্যাচ বাংলাদেশ ও নেপাল উভয়ে জিতলে এই দুই দলের মধ্যকার ২১ জুলাইয়ের ম্যাচটি পরিণত হবে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।
বাংলাদেশ ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। আক্রমণ ও বল পজিশনে বাংলাদেশই এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনার চেষ্টা করে সর্বাত্নক। বাংলাদেশ পেনাল্টি পেয়েও একটি গোল মিস করে। তবে পরে আরো দু’টি গোল পাওয়ায় ম্যাচ জয়ে কোনো সমস্যা হয়নি।
গত পরশু দিন বাংলাদেশ ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল। ঐ ম্যাচটি দুই মাঠে অনুষ্ঠিত হয়েছিল। কিংস অ্যারনোয় প্রথমার্ধে বাংলাদেশ শান্তি মারডির গোলে ১-০ গোলের লিড নিয়েছিল। তিন ঘন্টা পর শুরু হওয়া দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনে দ্রুত। এরপর শান্তি মারডি আরো দুই গোল করলে হ্যাটট্রিক পূর্ণ হয় তার। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পায় বাংলাদেশ।
হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…
বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…
কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…