আওয়ামী লীগ ও মুজিববাদের রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না:আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ সুশীলতার মোড়কেও আওয়ামী ফ্যাসিবাদী মুজিববাদী মতাদর্শকে বাংলাদেশে আর উচ্চারিত হতে দেবে না।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল তিনটার দিকে ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে এক পথসভায় তিনি এ কথা বলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রা সারাদেশের ৬৪টি জেলা সফর উপলক্ষে ফরিদপুরে এ পথসভার আয়োজন করা হয়।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগ ও মুজিববাদের রাজনীতি আর দেখতে চায় না। কিন্তু ওই ভারতের সেবাদাস ওই দালাল এবং দোসররা চুপিসারে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। ওরা বলে আওয়ামী লীগকে ছাড়া নাকি অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। যে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করছে।

তিনি বলেন, ১৪-১৮-২৪ (তিনটি জাতীয় নির্বাচন) এর রাতের ভোটে ডামি নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করেছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আর কোনো সুযোগ পেতে পারে না। 

আখতার বলেন, আপনারা গোপালগঞ্জে দেখেছেন এনসিপি এবং গণঅভ্যুত্থানের নেতাদের ওপর জঙ্গিবাদের দীক্ষা নিয়ে মরণঘাতী অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা করেছে। তারা আগ্নেয়াস্ত্র দিয়ে আমাদের ওপর গুলি বর্ষণ করেছে। কিন্তু গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে নাই। এই বাংলাদেশে আওয়ামী লীগ যে গুম খুন নির্যাতন করেছে, সারাদেশে আওয়ামী লীগের নেতারা মানুষের ওপর যে অবর্ণনীয় নির্যাতন করেছে। এক বছর পেরিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদেরকে যথোপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে পারে নাই। আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা এবং দেশকে সন্ত্রাসমুক্ত করতে হলে দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

আখতার হোসেন বলেন, সুশীলতার মোড়কে যারা বাংলাদেশে আওয়ামী লীগ ও মুজিববাদকে ফিরিয়ে নিয়ে আসতে চান আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশের মানুষ সুশীলতার মোড়কেও আওয়ামী ফ্যাসিবাদী মুজিববাদী মতাদর্শকে বাংলাদেশে আর উচ্চারিত হতে দেবে না। এই বাংলাদেশ সকল দল মত নির্বিশেষে সকল জনগণের হবে।

পদযাত্রায় স্থানীয় নেতাকর্মীদের বাইরে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। স্লোগান দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। 

ফরিদপুর প্রতিনিধি

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago