সিরাজগঞ্জের বেলকুচিতে কাঁঠাল ও মুড়ি খেয়ে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বাকি বিল্লাহ (৫) ও আছিয়া খাতুন (৪)। তারা সম্পর্কে আপন ভাই-বোন। তাদের বাবা নুরুল হক স্থানীয় এক তাঁত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।
স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাঁঠাল ও মুড়ি খাওয়ার কিছুক্ষণ পরই শিশু দুইজন পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাদ মাগরিব মামুদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দুই শিশুর মরদেহ দাফন করা হয়। তাদের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…