টাঙ্গাইলে শপিংমল থেকে নকল প্রসাধনী জব্দ

টাঙ্গাইল পৌর এলাকার ৯৯ শপিংমল থেকে নকল প্রসাধনী জব্দ করে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। 

অভিযানে নকল প্রসাধনী রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, শহরের দুটি বাজারে অভিযান পরিচালিত হয়। ভিক্টোরিয়া রোডের শিলা কমপ্লেক্সে অবস্থিত ৯৯ শপিংমলকে ৫০ হাজার টাকা এবং কচুয়াডাঙ্গায় গোলাম মোস্তফা প্রসাধনী স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নকল প্রসাধনী জব্দ করা হয়েছে।

দুটি প্রতিষ্ঠান মুচলেকা প্রদান করেছে, যাতে তারা ভবিষ্যতে আর নকল প্রসাধনী বিক্রি করবে না বলে প্রতিশ্রুতি দেয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল সদর উপজেলার সেনেটারি ইন্সপেক্টর শাহিদা আক্তার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সদস্যরা।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago