বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভার শুরুতে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে পবিত্র কোরআন হতে তেলাওয়াত ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

জুলাই স্মরণসভায় আহত ছাত্র-ছাত্রী পরিবারে সদস্যরা তাদের বক্তব্যে কান্নায় ভেঙে পড়েন। জুলাই আন্দোলনে নিহতের সাথে জড়িতদের বিচার ও আহতদের চিকিৎসা দাবি জানান। 

বাঘা প্রতিবন্ধী অধিদপ্তরের কর্মকর্তা মুনসুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। 

উক্ত স্মরণসভায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি,উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আব্দুল আল মামুন,মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান,সিনিয়র সাংবাদিক আঃলতিফ মিয়া,উপজেলা ছাত্রসমাজের প্রতিনিধি মোঃ হাফিজ উদ্দিন,জুলাই আন্দোলনের অংশগ্রহণ কারী আহত সদস্য আড়ানী পিয়াদাপাড়া এলাকার মোঃ বাদশা আলী,আড়ানী হামিদকুড়া এলাকার আঃ মালেকসহ এক ছাত্রী,এনসিপি উপজেলা প্রতিনিধি মনারুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা শফিউল্লাহ সুলতান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান, প্রকল্প কর্মকর্তা মাহমুদুল ইসলাম, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা,শহীদ আহত পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরিশেষে উপজেলা মডেল মসজিদ ঈমামের দোয়ায় জুলাই আন্দোলনে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে স্বরণসভাটি শেষ হয়।

বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago