গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি পুলিশ: আইজিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে চেষ্টা চালালেও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বুধবার বিবিসি বাংলাকে তিনি বলেন, ‘ধৈর্যের সঙ্গে গোপালগঞ্জের পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাজ করেছে। আমরা লিথ্যাল (প্রাণঘাতী) কোনো অস্ত্র ব্যবহার করিনি, তাই পরিস্থিতি শান্ত করতে কিছুটা সময় লেগেছে।’

আইজিপি আরও জানান, ‘উচ্ছৃঙ্খলতা যতটুকু হয়েছে, তা প্রশমনের সর্বোচ্চ চেষ্টা করছি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে।’

বুধবার দুপুর থেকে গোপালগঞ্জ শহরে এনসিপির সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়, যা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল। পরে সেনা ও পুলিশ পাহারায় এনসিপির নেতাকর্মীদের শহর থেকে বের করে আনা হয়।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago