কুমিল্লার দেবিদ্বারে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

দেবিদ্বারে এবার নিজ ঘরে ৫ সন্তানের জননীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে। এই ঘটনায় পুলিশ নিহতের স্বামী আব্দুল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। দেবিদ্বার উপজেলার সাইলচর গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বুধবার (১৬ জুলাই) দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগের দিন মঙ্গলবার ওই দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামের জঙ্গল থেকে হনুফা বেগম নামে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছিল পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, দেবিদ্বার উপজেলার সাইলচর গ্রামে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা জানালা দিয়ে আব্দুল করিমের ঘরে প্রবেশ করে তার স্ত্রী ঝর্ণা বেগমকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে। নিহত ঝর্ণার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। বুধবার দেবিদ্বার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বুধবার দুপুরে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, প্রাথমিকভাবে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না বলে জানা গেছে। স্বামী আব্দুল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় আরও অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এর আগের দিন মঙ্গলবার দেবিদ্বার থানা পুলিশ উপজেলার গৌরসার গ্রামের একটি জঙ্গল থেকে হনুফা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করে। নিহত হনুফা দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী। তিনি ৮ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন।

কুমিল্লা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago