দুই থেকে তিন মিনিটের হঠাৎ ঘূর্ণিঝড়,সিরাজগঞ্জে লন্ডভন্ড ৪ গ্রাম

মাত্র দুই থেকে তিন মিনিটের ঘূর্ণিঝড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রামের মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। হঠাৎ শুরু হওয়া ঝড়ে গাছপালা ভেঙে পড়ে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বাহুকা গ্রামের বাসিন্দা রহিম মিয়া বলেন, কিছু বোঝার আগেই ঘূর্ণিঝড়ে সবকিছু শেষ হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে আছি৷

চিলগাছা গ্রামের কৃষক মনু খান বলেন, ঘরের চাল তো উড়ে গেছেই। সঙ্গে সঙ্গে ফসলি জমিও শেষ। অতর্কিত ঝড়ে নিঃস্ব হয়ে গেলাম।

চরচিলগাছা গ্রামের সোহাগ মন্ডল বলেন, হঠাৎ ঝড়ে আমাদের বাড়ির টিনের চাল উড়ে গেছে। পরে প্রায় ২০০ মিটার দূর থেকে সেই চাল উদ্ধার করে নিয়ে আসছি। 

রতনকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম বলেন, অসংখ্য টিনশেড ঘর ও গাছপালা ধসে পড়েছে। কিছু ঘর উড়ে গেছে অনেক দূরে। রাস্তায় গাছ পড়ে যাওয়ায় চলাচল ও বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ঝড়ে এলাকার আবাদি জমির ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে দেখলাম, তিন গ্রামের (চরচিলগাছা, চিলগাছা, বাহুকা) ২০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৫টি পরিবারের বেশি ক্ষতি হয়েছে। ইটালি গ্রামে গিয়ে সেটার বিষয়ে বলতে পারব।

সিরাজগঞ্জ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago