Categories: খেলা

অ-২০ নারী টুর্নামেন্টে সাড়ে চার ঘণ্টার ম্যাচে জয় বাংলাদেশের

সাফ অ-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশ-ভুটান ম্যাচ অনেক ঘটনার সাক্ষী। ম্যাচের মধ্যবিরতির পর কিংস অ্যারেনায় খেলা শুরু হয়নি মাঠ অনুপযুক্ত থাকায়। পৌনে তিন ঘণ্টা পর কিংস অ্যারেনার অনুশীলন মাঠে খেলার দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটিতে শেষ পর্যন্ত বাংলাদেশ ৪-১ গোলে জয়লাভ করে। 

ফুটবলে বডিলি শিফট, খেলা বিলম্ব অনেক ঘটনাই ঘটে থাকে। বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ এক ভেন্যুতে শুরু হয়ে আরেক ভেন্যুতে শেষ হওয়ার কীর্তি কেউ এখন পর্যন্ত মনে করতে পারেনি। এমন বিরল কীর্তি বিশ্ব ফুটবলেও হয়তো কদাচিৎ। এমন ঘটনাবহুল ম্যাচটি বাংলাদেশের ফুটবলপ্রেমীরা মনে রাখবে দীর্ঘদিন। 

ম্যাচের প্রথমার্ধে শান্তি মারডির গোলে বাংলাদেশ এগিয়ে ছিল। বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার এই ম্যাচের একাদশে পরির্তন এনেছিলেন। ফলে শক্তিমত্তায় পিছিয়ে থাকায় খেলার প্রভাবে পরিবর্তন ছিল। পাশাপাশি মাঠ বৃষ্টিতে অনেক ভারী হওয়ায় বাংলাদেশ-ভুটান কেউই স্বাভাবিক খেলা খেলতে পারেনি। 

দ্বিতীয়ার্ধ শুরুর সময় রেফারি খেলা আধ ঘণ্টা বিলম্ব শুরুর সিদ্ধান্ত নেন। রেফারি ও ম্যাচ কমিশনার আধ ঘণ্টা পর মাঠ পর্যবেক্ষণ করে খেলা শুরুর মতো মনে করেননি। কিংস অ্যারেনার গ্রাউন্ড স্টাফরা প্রাণান্ত চেষ্টা করেও মাঠ খেলার উপযোগী করতে পারেননি। বাইলজ অনুযায়ী ম্যাচ দুই দফা আধ ঘণ্টা পর্যন্ত স্থগিত করা যায়। এরপর বিষয়টি চলে যায় টুর্নামেন্ট কমিটির কাছে। 

বাংলাদেশ ও ভুটান দুই দলের সঙ্গে ম্যাচ এক ঘণ্টা বিলম্ব হওয়ার পর মিটিং হয়। সেই মিটিংয়ে দুই দলই আজ খেলা শেষ হওয়ার পক্ষে মত দেয়। কিংস অ্যারেনা স্টেডিয়ামের পাশেই কিংস অ্যারেনার অনুশীলন মাঠ রয়েছে। সেই মাঠটি খেলার উপযুক্ত থাকায় সেখানে পৌনে সাতটায় খেলা শুরুর সিদ্ধান্ত হয়।

দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, টিভি সম্প্রচার ক্যামেরা ও দর্শক সবাই স্থানান্তরিত হন। অনুশীলন মাঠ ফলে দর্শক গ্যালারি নেই। দর্শকরা মাঠের চার পাশে বেড়ার পেছনে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ভুটান গোল করে খেলায় সমতা আনে। কিছুক্ষণ পর প্রথমার্ধের গোলদাতা শান্তি মারডি বাংলাদেশকে আবার লিড এনে দেন। এরপর টানা দু’টি গোল হলে বাংলাদেশ ৪-১ গোলে জয় পায়। 

তিন ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে। সাফ অ-২০ টুর্নামেন্টে চার দল একে অন্যের সঙ্গে দুই বার করে মুখোমুখি হবে। ৬ ম্যাচ শেষে টেবিলে শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। 

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

1 hour ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago