আদালতে মামলার শুনানিকালে আইনজীবীর মৃত্যু

চাঁদপুর জজ আদালতে মামলার শুনানিকালে অ্যাড. আব্দুল মান্নান খান (মহিন) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা জজ আদালতে রিভিশন মামলা শুনানিকালে এ ঘটনা ঘটে।

ওই আইনজীবীর গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার বাজনাখাল এলাকায়। তিনি চাঁদপুর সদর উপজেলা পরিষদের পেছনের নিজ বাড়িতে থাকতেন।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, জেলা জজ আদালতে রিভিশন মামলা শুনানিকালে মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান তিনি। এ সময় বেঞ্চের সঙ্গে ধাক্কা খেয়ে তার মাথায় রক্তাক্ত জখম হয়। সঙ্গে সঙ্গে আদালতে থাকা আইনজীবী ও সহকারীরা তাকে দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. কুহিনূর বেগম বলেন, আমাদের আইনজীবী আব্দুল মান্নান আদালতে একটি রিভিশন মামলার এডমিশন শুনানি করছিলেন। এ অবস্থায় তিনি মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়।

অ্যাড. আব্দুল মান্নান খান মহিন ২০১০ সালে চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগ দেন। মৃত্যুর দিন পর্যন্ত আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।

চাঁদপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago